দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত ও পেশাগত নানা ঘটনা মাঝেমধ্যেই আদালত পর্যন্ত গড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী তানজিন তিশার ‘শাড়িকাণ্ড’ ঘিরে আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে ছোটখাটো বিষয় বা মতপার্থক্যকে কেন্দ্র করে শিল্পীদের আইনি জটিলতায় জড়ানোর প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অসন্তোষের কথা জানান তিনি। ফারিয়া প্রশ্ন তোলেন, সামান্য বিষয় নিয়ে কেন একজন শিল্পীকে আদালত পর্যন্ত যেতে হবে। তাঁর মতে, মতপার্থক্য হলেই আইনের আশ্রয় নেওয়া কোনোভাবেই প্রগতিশীল মানসিকতার পরিচয় নয়।
ফারিয়া বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে, এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা নয়।’
নিজের পোস্টে অভিনেত্রী আরও বলেন, ছোটখাটো বিষয়েও অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা বিনোদন অঙ্গনের জন্য পীড়াদায়ক। তাঁর ভাষ্য, এ ধরনের ঘটনা শোবিজ অঙ্গনের ভঙ্গুরতা ও অপরিপক্বতার চিত্র তুলে ধরে। মতপার্থক্য হলে জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াইয়ের পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত।
তবে তারকার আদালতের মুখোমুখি হওয়ার ঘটনা নুসরাত ফারিয়ার নিজের জীবনেও ঘটেছে। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৮ মে গ্রেপ্তারের পরদিন তিনি জামিনে মুক্তি পান।
এমএম/